তিনি আরও জানান, গত ৩ জুলাই মানবাধিকারকর্মী মো. আব্দুল হালিমের ওপর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও শারীরিকভাবে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: জি.আর ৪/১১৭/২৫)।
ভুক্তভোগী মাসুদ রানা ও আব্দুল হালিম জানান, তাঁরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।