calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা রাকসু নির্বাচনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা রাকসু নির্বাচনে

রাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫ • দুপুর ০১:৫২
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৫ বার পঠিত

এ সময় রাকসুর ২৩টি পদের বিপরীতে ভিপি, জিএস ও এজিএসসহ মোট আটটি পদে প্রার্থিতা ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেল অনুযায়ী- আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সংগঠনটির রাবি শাখার সভাপতি মাহবুব আলম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ নির্বাচন করবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন- জাহিদুল হাসান, আহসানুল ইসলাম শাওন, কাজিউল ইসলাম ও হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, প্রস্তুতির অংশ হিসেবে আমরা এই প্যানেল ঘোষণা করলাম। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আলোচনার সুযোগ আছে বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।  

সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বলেন, রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে এবং ক্যাম্পাসে দীর্ঘ দিনের নেতৃত্বের সংকট কেটে যাবে। রাকসু নির্বাচনে পেশিশক্তির প্রভাবমুক্ত ও আধিপত্য বিস্তার রোধে এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভোট কেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনের জোর দাবি জানান।

তিনি আরও বলেন, তাদের এ প্যানেল থেকে নির্বাচিত হলে-শতভাগ আবাসন সুবিধা ও আবাসনের মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ, রেজিস্ট্রার অফিসকে ডিজিটালাইজ করা, নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত, গবেষণাত্তিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, হলে ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, বিভাগ ও হল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র-অভিযোগ সেল গঠন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবার মানোন্নয়ন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিতকরণ, সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা এবং সবাইকে সাথে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করার দীপ্ত প্রতিশ্রুতি দেন তিনি।