calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / চ্যাটজিপিটির ডায়েট প্ল্যান মেনে বৃদ্ধ অসুস্থ হয়ে হাসপাতালে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

চ্যাটজিপিটির ডায়েট প্ল্যান মেনে বৃদ্ধ অসুস্থ হয়ে হাসপাতালে

চ্যাটজিপিটির কাছ থেকে ডায়েট প্ল্যান নিয়েছিলেন ৬০ বছর বয়সি এক বৃদ্ধ। কিন্তু সেই পরামর্শ মানার পর অবশেষে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে নিউইয়র্কের বাসিন্দা ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর নিউইয়র্ক পোস্টের।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫ • দুপুর ০১:৫৯
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৭ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি নিজের কোনো ধরনের মেডিক্যাল ইতিহাস উল্লেখ না করেই চ্যাটজিপিটির কাছে ডায়েট প্ল্যান চেয়েছিলেন। তিনি খাবারের লবন বা সোডিয়াম ক্লোরাইডের ক্ষতিকর প্রভাব নিয়ে পড়াশোনা করে সেটি খাদ্যতালিকা থেকে বাদ দিতে চ্যাটজিপিটির পরামর্শ চান। এসময় এআই চ্যাটবট তাকে বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড ব্যবহারের পরামর্শ দেয়।

সোডিয়াম ব্রোমাইড দেখতে অনেকটা লবণের মতো হলেও এটি সম্পূর্ণ ভিন্ন যৌগ। এটি মাঝে মাঝে ওষুধে ব্যবহৃত হলেও শিল্প ও পরিষ্কারক কাজেই বেশি ব্যবহৃত হয়। এটি অতিরিক্ত গ্রহণে মারাত্মক স্নায়বিক ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুষ্টিবিদ্যা বিষয়ে পড়াশোনা করা ওই ব্যক্তি অনলাইনে সোডিয়াম ব্রোমাইড কিনে তিন মাস ধরে লবণের পরিবর্তে এটি গ্রহণ করতে থাকেন। এসময় তিনি নিজে পানি ফিল্টার করতেন ও নানা খাদ্যসংযম মেনে চলতেন। ধীরে ধীরে তার তীব্র পিপাসা, শরীরের সমন্বয়হীনতা, সন্দেহপ্রবণতা এবং অদৃশ্য-শব্দ শোনা ও দেখা—এমন উপসর্গ দেখা দেয়।

হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম ২৪ ঘণ্টায় তার মানসিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা জানান, পূর্বে তার কোনো মানসিক বা শারীরিক অসুস্থতার ইতিহাস ছিল না। পরে তাকে তরল, ইলেকট্রোলাইট ও অ্যান্টিসাইকোটিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করায় তাকে মানসিক রোগীদের ওয়ার্ডে রাখা হয়। তিন সপ্তাহের চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ছাড়পত্র পান।

চিকিৎসকদের মতে, এ ঘটনা প্রমাণ করে যে চ্যাটজিপিটির মতো এআই সিস্টেমগুলো বৈজ্ঞানিক ভুল তথ্য দিতে পারে, যা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। ওপেনএআই নিজেও শর্তাবলীতে উল্লেখ করেছে যে, এর আউটপুট সবসময় সঠিক নাও হতে পারে এবং কোনো ক্ষেত্রেই একে পেশাদার পরামর্শকের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।

tag ট্যাগ: #বৃদ্ধ