calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / বড় বিজ্ঞপ্তি প্রকাশ নার্স নিয়োগে , পদ ৮০০
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

বড় বিজ্ঞপ্তি প্রকাশ নার্স নিয়োগে , পদ ৮০০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ৮০০ নার্স নিয়োগ দেবে। সোমবার (১১ আগস্ট) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুক্রবার (১৫ আগস্ট) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫ • দুপুর ০২:১৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৮ বার পঠিত

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স।

পদসংখ্যা: ৮০০টি।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক হতে হবে)।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: ৫০০ টাকা।

আবেদনের শর্তাবলি: আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল); স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল); আবেদন ফি জমার ব্যাংক রসিদের কপি; এবং মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।

আবেদন করার সময়ে প্রদত্ত ট্র্যাকিং নম্বর এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট করাসহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকেই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।

প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না। তবে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় আবেদনে উল্লিখিত তথ্যের সমর্থনে নিম্নলিখিত সনদপত্রসমূহের মূল কপি দেখাতে হবে এবং এক সেট ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) অফিসে জমা দিতে হবে।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদন যেভাবে:  আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর, ২০২৫।