calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা , সুবিধা কী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা , সুবিধা কী

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলছে। মালয়েশিয়া সরকার দেশটির অর্থনীতিতে উচ্চ-দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ • দুপুর ১২:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৫৫ বার পঠিত

বুধবার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই বিষয়টি উত্থাপন করেন। 

বৈঠক শেষে বাংলাদেশের আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতিটি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।’ বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। তবে তারা অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো কর্মসংস্থানে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত। এই নতুন ভিসা কার্যকর হলে বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন।

অধ্যাপক ইউনূস একই দিনে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেকের সঙ্গেও একটি পৃথক বৈঠকে মিলিত হন। এ সময় তারা শিক্ষাগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

এ ছাড়া, অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান। বৈঠকে শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেক অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ ক্যাম্পেইন—বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার—বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস এই সময় বিশ্বনেতাদের প্রতি একটি আত্ম-বিনাশী সভ্যতা নয়, বরং একটি টেকসই সভ্যতা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে শিক্ষা সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই ঢাকা সফরের আমন্ত্রণ জানান।