calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / যে আমলে জান্নাতের বাধা দূর হয়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

যে আমলে জান্নাতের বাধা দূর হয়

আমল। আল্লাহর রহমত ও নৈকট্য লাভের সিঁড়ি। শান্তি ও সাফল্যের পথ। সমৃদ্ধি ও সচ্ছল জীবনের বাহন। মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা লাভের উপায়। নেক আমলের উসিলায় লাভ হয় চির শান্তির জান্নাত।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১০৮ বার পঠিত

আল্লাহ তায়ালা বলেন- যারা ঈমান এনে নেক আমল করেছে, নেক আমলের বিনিময়ে আতিথ্যস্বরূপ তাদের জন্য রয়েছে জান্নাত। (সূরা আস সাজদাহ: আয়াত ১৯) 

আমলে আমলে কাটে মুমিনের সময়। সৎ কাজে খুঁজে পায় সুখ ও সজীবতা। নবীজি ইরশাদ করেন- যদি নেক আমল তোমাকে আনন্দ দেয় এবং পাপ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি মুমিন। (সহিহ মুসলিম: ২৫৫১)

প্রতিটি মুমিনের লালিত স্বপ্ন জান্নাত। যে কোনো ত্যাগের বিনিময়ে ঈমানদার তা অর্জন করতে চায়। নিজের জান মালসহ সবকিছু দিয়ে জান্নাতের বাধাকে উপেক্ষা করতে চায়। মুমিনের প্রত্যাশিত সেই জান্নাতের বাধা দূর করার উপায় বলে দিয়েছেন নবীজি।  

হযরত আবু উমামা রা. থেকে বর্ণিত। নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশের ক্ষেত্রে  তার অন্য কোনো  বাধা থাকবে না। (সুনানে নাসায়ি: ৯৪৪৮)

মানুষকে ঈমান আমল থেকে বিচ্যুত করে শয়তান। কারণ জান্নাতের পথে বাধা সৃষ্টি করাই তার মূল পেশা।

এই শয়তায় থেকে বাঁচার অন্যতম উপায় হলো আয়াতুল কুরসি পাঠ।

হযরত আবু হুরায়রা রা. বলেন, একবার নবীজি আমাকে সম্পদ পাহারার দায়িত্ব দিলেন। আমি দায়িত্ব পালন করছিলাম। তখন রাতে এক ব্যক্তি তাতে চুরি করতে লাগল। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। সে কাকুতি মিনতি করে বললো, আমি গরীব, আমার পরিবার আছে, আমার খুব প্রয়োজন। আমি তাকে ছেড়ে দিলাম।

সকালে নবীজি জিজ্ঞেস করলেন, গত রাতের বন্দীকে কি করলে? আমি বললাম, সে দরিদ্রতার অজুহাত দেখিয়েছে। তাই আমি দয়া করে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, ও আবার আসবে।

দ্বিতীয় রাতেও সে এলো। আমি তাকে ধরে ফেললাম। সে আবার আগের মতো অজুহাত দেখালো। আমি তাকে ছেড়ে দিলাম। এবারও সব শুনে নবীজি বললেন, সে মিথ্যা বলেছে, ও আবার আসবে।

তৃতীয় রাতে সে এলো। আগের মতো এবারও তাকে ধরলাম। তাকে বললাম, এবার আর তোমাকে ছাড়ব না। নবীজির কাছে নিয়ে যাব। সে বলল, আমি তোমাকে কিছু শিক্ষা দেই। তুমি উপকৃত হবে। যখন তুমি ঘুমাতে যাবে, আয়াতুল কুরসি পড়ে নিও। তাহলে আল্লাহ তোমার জন্য একজন হেফাজতকারী নিয়োগ করবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না।

আমি সকালে নবীজিকে ঘটনা বললাম। নবীজি বললেন, যদিও সে একজন চরম মিথ্যাবাদী কিন্তু সে তোমাকে সত্য বলেছে। তুমি কি জানো, গত তিন রাত তোমার কাছে যে এসেছিলো ও কে? আমি না বললাম। নবীজি বললেন, সে ছিলো শয়তান। (সহিহ বুখারি, হাদিস নং ৩২৭৫)

আমলের সজীবতায় কাটুক প্রতিটি মুহূর্ত। আল্লাহর রহমত ফোয়ারার সিক্ত হোক সকল মুমিন। কেটে যাক জান্নাত লাভের সব বাধা।

লেখক: শিক্ষক, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা-১২১৯

tag ট্যাগ: #যে আমলে