calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / হোয়াটসঅ্যাপ যে কারণেবন্ধ করতে চাচ্ছে রাশিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

হোয়াটসঅ্যাপ যে কারণেবন্ধ করতে চাচ্ছে রাশিয়া

রাশিয়া সরকারের ওপর গুরুতর অভিযোগ তুলেছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং অ্যাপটি বলছে, রাশিয়া তাদের সেবা বন্ধ করার চেষ্টা করছে। তবে মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া কাজ চালু রাখার বার্তা দিয়েছে। বেশ কয়েক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ • দুপুর ১২:৫২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৪ বার পঠিত

তবে হোয়াটসঅ্যাপ এটিকে সাধারণ জনগণের স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে দেখছে। হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে অভিযোগ করছে, ‘ব্যক্তিগত, এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড এবং মানুষের নিরাপদ যোগাযোগের অধিকার লঙ্ঘনের প্রচেষ্টাকে অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপ। এ কারণেই রাশিয়া অ্যাপটি ১০ কোটি’রও বেশি রুশ নাগরিকের কাছ থেকে বন্ধ করার চেষ্টা করছে।’

যোগাযোগের অন্যতম অ্যাপটি অবশ্য রাশিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞ। একই সঙ্গে টেলিগ্রামও সম্প্রতি রাশিয়ার নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ শুনেছে। 

টেলিগ্রাম জানিয়েছে, তাদের মডারেটররা প্ল্যাটফর্মের প্রকাশ্য অংশগুলো পর্যবেক্ষণে এআই টুল ব্যবহার করছে। যাতে প্রতিদিন লক্ষাধিক ক্ষতিকর বার্তা মুছে ফেলা যায়। বিষয়টি উদ্বেগের হিসেবে নিয়েছে টেলিগ্রাম।

রাশিয়া জানিয়েছে, প্রতারণা, সন্ত্রাসবাদসহ অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ তা উপেক্ষা করেছে। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মতে, এ ব্লক কেবল কল পরিষেবায় প্রযোজ্য হবে ও প্ল্যাটফরমগুলো রুশ আইন মেনে চললে তা তুলে নেওয়া হবে। 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি সেবার সঙ্গে একীভূত একটি রাষ্ট্র-সমর্থিত মেসেজিং অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন। ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো নিজস্ব প্ল্যাটফরমকে উৎসাহিত করছে এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো বিদেশি সেবার ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে। তারপর থেকেই দেশটির হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন।