calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / আশরাফুল গ্যাংয়ের সন্ত্রাসে অতিষ্ঠ রাণীশংকৈলের মানুষ, মাসুদ রানার নেতৃত্বে নতুন আশার আলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আশরাফুল গ্যাংয়ের সন্ত্রাসে অতিষ্ঠ রাণীশংকৈলের মানুষ, মাসুদ রানার নেতৃত্বে নতুন আশার আলো

বিশেষ প্রতিনিধি | এম এ রাসেল

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫ • রাত ০৮:৩০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৪০ বার পঠিত
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী, যা এলাকাবাসীর কাছে ‘আশরাফুল গ্যাং’ নামে পরিচিত। চাঁদাবাজি, ভীতি প্রদর্শন, জমি দখলসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই গ্যাংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন কেউ মুখ খুলতে সাহস করেনি।
তবে এবার সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ মাসুদ রানা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের রাণীশংকৈল উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি একজন স্পষ্টভাষী ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
সাংবাদিক মাসুদ রানার আবেদনের ভিত্তিতে আশরাফুল গ্যাংয়ের বিরুদ্ধে একটি অনুসন্ধানী টিম গঠন করে কাজ শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যে মাঠপর্যায়ে সরেজমিন তথ্য সংগ্রহ ও সচিত্র প্রতিবেদন তৈরির কাজ চলছে।
এলাকার সাধারণ জনগণ মনে করছেন, মাসুদ রানার মতো সৎ, নির্ভীক ও জনদরদি মানুষদের সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত থাকা এখন সময়ের দাবি। একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে, তার মতো নেতার নেতৃত্বেই রাণীশংকৈলের সাধারণ মানুষ নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে।
জনগণের জোরালো দাবি—অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এবং সেইসঙ্গে মাসুদ রানাকে আরও কার্যকরভাবে রাজনীতির ময়দানে দেখতে চায় তারা।
tag ট্যাগ: #Thakurgaw