প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকালে সাড়ে তিন বছরের শিশু তৌফিক তার বাবা রাজমিস্ত্রি ফারুকের সঙ্গে ওই বাড়িতে যান। এসময় শিশুটি অসাবধানতাবশত লিফটের পানিতে পড়ে যায়। ব্যাপক খুঁজাখুজির পর তাকে মৃতদেহ লিফটের গর্তে পাওয়া যায়। পরে পুলিশকে না জানিয়ে রাতেই শিশুটির লাশ তার গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেয়। এ ঘটনায় এলাকাবাসী ওই বাড়ির মালিকের বিচার দাবি করেছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন,কোন প্রকার সেফটি ছাড়াই ওই নির্মাণাধীন বাড়িতে কাজ করছে নির্মাণ শ্রমিকরা।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।