ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, ‘ভারতে প্রথম অফিস খোলা ও স্থানীয় টিম গঠন করা আমাদের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা চাই উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা সারা দেশে আরও সহজলভ্য হোক এবং ‘ভারতের জন্য এআই, ভারতের সঙ্গে এআই’ গড়ে উঠুক।’
ভারতে ওপেনএআইকে প্রতিযোগিতায় ফেলছে গুগলের জেমিনি এবং নতুন এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি। এরা অনেক ব্যবহারকারীর জন্য উন্নত প্ল্যান বিনামূল্যে উন্মুক্ত করেছে।
ওপেনএআই-এর নতুন বাজার তথ্য অনুযায়ী, ভারতে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা গত এক বছরে চারগুণ বেড়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যেই প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে ভারতে।