calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / রিয়েলমি ১০০০০ মিলি অ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

রিয়েলমি ১০০০০ মিলি অ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির মাইলফলকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি অসাধারণ অর্জন। উদ্ভাবনের প্রতি অব্যাহত প্রতিশ্রুতির অংশ হিসেবে দুটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসছে ব্র্যান্ডটি। এর মধ্যে রয়েছে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারেরও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ • দুপুর ০১:৩৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২১ বার পঠিত

ব্যাটারি প্রযুক্তিতে রিয়েলমির নেতৃত্ব এবারই প্রথম নয়। গত কয়েকবছর ধরে এই খাতের মানদণ্ড নির্ধারণে ভূমিকা রাখছে ব্র্যান্ডটি। ২০২৪-এ ৩২০ ওয়াটের সুপারসনিক চার্জিং সিস্টেম নিয়ে আসে তারা, যা মাত্র সাড়ে ৪ মিনিটেই ৪৪২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি শতভাগ চার্জ করতে সক্ষম। এই বছরের শুরুতে রিয়েলমির নিয়ে আসা জিটি ৭ এ বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং যুক্ত করা হয়; যা হাই-ক্যাপাসিটির সাথে আলট্রা-ফাস্ট চার্জিং একীভূত করার অংশ। মাত্র তিন মাস আগেই ব্যাটারি উদ্ভাবনের বিশেষজ্ঞ হিসেবে ৮৮৭ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) সমৃদ্ধ ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের কনসেপ্ট ফোন নিয়ে আসে ব্র্যান্ডটি।

 

এই অর্জন ব্যাটারি প্রযুক্তির ক্ষেত্রে রিয়েলমির গভীর বোঝাপড়া এবং তরুণদের প্রয়োজন পূরণে ব্র্যান্ডটির অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ; স্ট্রিমিং, গেমিং বা এক্সপ্লোরিং যাই হোক না কেন ব্যবহারকারীকেই প্রাধান্য দিয়ে থাকে ব্র্যান্ডটি। হাই-ডেনসিটির এই ব্যাটারি ছাড়াও বছরপূর্তি অনুষ্ঠানে আরও একটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। এর বিস্তারিত এখনই না জানা গেলেও, বোঝা যাচ্ছে রিয়েলমি মোবাইল উদ্ভাবনের ক্ষেত্রে নিজের অবস্থান আরও জোরদার করতে যাচ্ছে

tag ট্যাগ: #রিয়েলমি