দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতার উপর বহুবার হামলা হয়েছে, হয়রানির শিকার হয়েছেন প্রশাসনের দ্বারাও। তবুও তিনি সব বাধা অতিক্রম করে দলের পতাকা তুলে ধরেছেন সম্মানের সাথে।
বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করেন, আনিসুল হক বাবুর মতো সাহসী ও আদর্শবান নেতারা মাঠে থাকলে আগামীদিনের গণতান্ত্রিক আন্দোলন আরও সুসংগঠিত ও বেগবান হবে।
পাবনার প্রতিটি থানায় তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আজ অবিসংবাদিত। নেতাকর্মীদের প্রতি তার ভালোবাসা, দায়িত্ববোধ এবং ত্যাগই তাকে গড়ে তুলেছে পাবনা জেলার বিএনপি'র এক অবিচল কাণ্ডারী হিসেবে।
ফলশ্রুতিতে তিনি বর্তমানে পাবনা জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।