calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / শরীরের বড় কোনো ক্ষতি হচ্ছে না তো মোমো খাচ্ছেন, ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

শরীরের বড় কোনো ক্ষতি হচ্ছে না তো মোমো খাচ্ছেন, ?

রাস্তার অন্যান্য খাবারের তুলনায় মোমো স্বাস্থ্যকর মনে হলেও, এটি আসলে আপনার শরীরের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। কারণ এতে ব্যবহৃত ময়দা, পচা সবজি কিংবা মাংস এবং অস্বাস্থ্যকর চাটনি শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। তাই মোমো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ • দুপুর ০২:১৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৩ বার পঠিত

তিব্বত ও হিমালয় অঞ্চলের বিশেষ খাবার এখন যত্রতত্র পাওয়া যায়। রাস্তার ভাজাভুজির তুলনায় স্বাস্থ্যকর বলে নামডাক রয়েছে মোমোর। কখনো কেবল ভাপে তৈরি হওয়া, কখনো বা ভাজা। কোথাও কোথাও আফগানি বা তন্দুরি মোমোও পাওয়া যায়। একেক অঞ্চলে একেক রকম। কিন্তু মূলে রয়েছে কেবল সামান্য ময়দা, সবজি, মাংস এবং ভাপ। শহর থেকে মফস্বলের গলি কিংবা রেস্তোরাঁ—সর্বত্রই মোমো জনপ্রিয় হয়ে উঠেছে। গরম ভাপে সিদ্ধ নরম ডাম্পলিং, পাশে ঝাল লাল চাটনি, সঙ্গে গরম ধোঁয়া ওঠা স্যুপ। এক প্লেটেই মন ভরে যায়। শুনে স্বাস্থ্যকরই মনে হয়। আর তাই জনপ্রিয়তাও দিন দিন বেড়েই চলেছে। কিন্তু প্রশ্ন হলো— এই মোমো খাবার আসলেই স্বাস্থ্যকর কিনা?

এ বিষয়ে পুষ্টিবিদ রুজতা দিবেকর বলেন, মোমো আসলে পাহাড়ি অঞ্চলের খাবার। ঠান্ডা আবহাওয়ায় স্থানীয় পরিবেশে, স্থানীয়দের হাতে বানানো মোমো শরীরের জন্য ভালো। কিন্তু রাস্তায় পাওয়া মোমো, সেটি কেবলই ‘স্ট্রিট ফুড’-এর দলে পড়ে। তাকে স্বাস্থ্যকর বলা ঠিক হবে না।

তিনি বলেন, তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। যদি দৈনন্দিন খাবার আর জীবনযাত্রা সঠিক থাকে, তা হলে সপ্তাহে অনন্ত একদিন মোমো খেলে কোনো ক্ষতি নেই। মাঝেমাঝে মোমোর স্বাদ উপভোগ করাই যায়। তিনি বলেন, প্রত্যেকের বাড়ির হেঁশেলেই সুস্থ থাকার চাবিকাঠি রয়েছে। অন্য খাবারের চেয়ে একেবারে স্থানীয় খাবারে ভরসা রাখলে স্বাস্থ্য ভালো থাকবে।

ময়দা পেটে আটকে থাকা প্রসঙ্গে রুজতা বলেন, এটা একেবারেই ভুল ধারণা। শরীর ঠিকমতো কাজ করলে ময়দাও হজম হয়ে যায়। তবে সপ্তাহে একবার খাওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত। স্টল বা ক্যাফেতে স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই কঠিন। রাস্তা ধারের যে মোমো খাচ্ছেন, দোকানটি কতটা পরিষ্কার, পানি কেমন, উপকরণ কতটা ভালো— এসব খেয়াল না করলে ঝুঁকি থেকেই যায়। বিশেষ করে বর্ষাকালে, যখন আর্দ্রতার কারণে ব্যাক্টেরিয়া ও জীবাণু দ্রুত ছড়ায়, তখন অসতর্কভাবে খাওয়া মোমো শরীর খারাপের কারণ হতে পারে।