calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / গুগল এবার দ্রুত বা নির্ভুল অনুবাদ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

গুগল এবার দ্রুত বা নির্ভুল অনুবাদ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে

এবার গুগল ট্রান্সলেটে যুক্ত হচ্ছে এমন এক ফিচার। এতে ব্যবহারকারীরা চাইলে দ্রুত অনুবাদ অথবা আরও নির্ভুল অনুবাদের মধ্যে নিজেদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, নতুন এ সুবিধা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ • বিকাল ০৫:২৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৭ বার পঠিত

গুগল ট্রান্সলেটের সর্বশেষ সংস্করণে (৯.১৫.১১৪) আরও কিছু দৃশ্যমান পরিবর্তন এনেছে কোম্পানিটি। ভয়েস ইনপুট বাটন ছোট করে স্ক্রিনের ডান পাশে সরানো হয়েছে। মাইক্রোফোন, হাতের লেখা ও পেস্ট টুলকে একত্রিত করে নিচে নতুন টুলবারে রাখা হয়েছে। পাশাপাশি, কনটেন্ট সংরক্ষণের জন্য যুক্ত হয়েছে বুকমার্ক বোতাম।

শুধু অনুবাদ নয়, ভাষা শেখার অভিজ্ঞতাকেও নতুন মাত্রা দিতে গুগল চালু করছে ‘প্র্যাকটিস মোড’। এটি এক ধরনের গেইমভিত্তিক অনুশীলন ব্যবস্থা, যা সরাসরি প্রতিযোগিতা করবে জনপ্রিয় ভাষা শেখার প্ল্যাটফর্ম ডুওলিঙ্গোর সঙ্গে। ব্যবহারকারীরা এখানে প্রাথমিক, মধ্যম ও উন্নত পর্যায়ের মতো বিভিন্ন স্তর বেছে নিতে পারবেন। খাবার, শুভেচ্ছা বিনিময় বা দিকনির্দেশনার মতো নানা পরিস্থিতিতে অনুশীলনের সুযোগও থাকবে। চাইলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টম প্র্যাকটিস দৃশ্য তৈরি করতে পারবেন, যেখানে শুনে বোঝা বা বলার চর্চার বিকল্প থাকবে।

২০০৬ সালের এপ্রিলে যাত্রা শুরু করা গুগল ট্রান্সলেট প্রথমে ছিল পরিসংখ্যানভিত্তিক একটি অনুবাদ টুল। সময়ের সঙ্গে এটি এখন নিউরাল মেশিন ট্রান্সলেশন সিস্টেমে রূপ নিয়েছে, যা বর্তমানে ১৩০টিরও বেশি ভাষা সমর্থন করে এবং প্রতিদিন শত শত কোটি অনুবাদের কাজ করে। অন্যদিকে, ২০১১ সালে চালু হওয়া ডুওলিঙ্গো এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভাষা শেখার অ্যাপ, যেখানে গেইমের মতো পাঠদান ও এআই-চালিত ফিচারের মাধ্যমে ভাষা শেখা আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

tag ট্যাগ: #গুগল