আরও কয়েকটি পার্থক্য আছে এই দুই চ্যাটবটের। চ্যাট জিপিটি যেমন শুধু টেক্সট মেসেজ গ্রহণ করেই তার উত্তর দেয়। তবে নতুন চ্যাটবটটি টেক্সট ও ছবি- দুই গ্রহণ করতে পারে। ধরুন কোনও একটি ছবি আপনি চ্যাটবটে পাঠালেন। সেই ছবি সংক্রান্ত তথ্য কিংবা ছবির ক্যাপশনও বলে দেবে জিপিটি-৪। তাছাড়া যে সমস্ত ডকুমেন্টে টেক্সটের পাশাপাশি ছবি কিংবা ডায়াগ্রাম থাকবে- তারও বিশ্লেষণে সক্ষম এই চ্যাটবট। যদিও এই ফিচারটি আপাতত পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। এ চ্যাটবটে একসঙ্গে ২৫ হাজার শব্দ ব্যবহার করা যায়।
এখানেই শেষ নয়, কোনও ইউজারের লেখার ধরন নকল করতে পারে জিপিটি-৪। এমনকী গানও লিখতে পারে। সব মিলিয়ে চ্যাটজিপিটিকে যে কড়া টক্কর দিতে চলেছে এটি, তা বলাইবাহুল্য। সূত্র: বিবিসি।