calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিন অন্যের ওপর দায় না চাপিয়ে : সাদিক কায়েম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিন অন্যের ওপর দায় না চাপিয়ে : সাদিক কায়েম

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অন্যের ওপর দায় না চাপিয়ে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৩:৫৪
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত

তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গে কথা হয়েছে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি। এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার। শুরু থেকেই প্রশাসন ও নির্বাচন কমিশন যদি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তাহলে আজকে এ ধরনের ঘটনা ঘটত না।

দায় দেওয়ার রাজনীতি চলছে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, সোমবার রিটকারী শিক্ষার্থীকে আলী হুসেন নামের এক শিক্ষার্থী গণধর্ষণের হুমকি দিয়েছেন। ফেসবুকে দেখা গেছে, আলী হুসেন ছাত্রদলের সঙ্গে যুক্ত। তাই তাদের মনে হচ্ছে, ছাত্রদল তাদের অপরাধের দায়মুক্তির জন্য অন্যের ওপর দায় দেওয়ার রাজনীতি করছে। যে অপরাধী সাইবার বুলিং করেছেন, তার বিরুদ্ধে সবাইকে একমত থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।

এই ভিপি প্রার্থী বলেন, তারা এত দিন একসঙ্গে লড়াই–সংগ্রাম করেছেন। বর্তমানে যখন তাদের প্যানেলের নারী শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের হ্যারাজমেন্ট হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, তখন তারা নীরব থাকছেন। আবার তারা যখন অপরাধীদের বিচারের কথা বলছেন, তখন তাদের ওপর দায় চাপানো হচ্ছে। এ ধরনের দায় চাপানোর মাধ্যমে প্রকৃত অপরাধী দায়মুক্তি পাচ্ছেন। তারা অপরাধীর বিচার চান।


অপরাধীর বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ জারি রাখার আহ্বান জানিয়েছেন আবু সাদিক। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করলে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপরাধ করার সাহস করবে না। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রথম প্রতিশ্রুতি নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।

ডাকসু নির্বাচনের নিজেদের ইশতেহার বাস্তবায়ন প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ‘৩৬ জুলাইকে’ ধারণ করে তারা ইশতেহার ঘোষণা করেছেন। ১২ মাসে এসব সংস্কার করার কথা বলা হয়েছে। সংস্কারগুলো কীভাবে সম্পন্ন করা হবে, সেই রোডম্যাপও তাঁরা করেছেন।


সাদিক বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিক্ষার্থীবান্ধব কাজে ঈর্ষান্বিত হয়ে তাদের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্‌গার করা হচ্ছে। প্রচার শুরুর দিন তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। নারী প্রার্থীদের ছবি বিকৃতি করা হয়েছে। প্যানেলের চার নারী প্রার্থীকে ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে। অকথ্য ভাষায় গালাগাল করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।