calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / , সাংবাদিক মিলনকে প্রকাশ্যে হত্যার হুমকি আনসার সদস্য জিয়াউর গ্যাং-য়ের! ‎
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

, সাংবাদিক মিলনকে প্রকাশ্যে হত্যার হুমকি আনসার সদস্য জিয়াউর গ্যাং-য়ের! ‎

‎গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ি (মাস্টারপাড়া) গ্রামে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলনের বাড়িতে দুর্ধর্ষ আসামিরা নৃশংস হামলা চালায়। এসময় তার স্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়। হামলাকারীরা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ১২:১৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮৪ বার পঠিত


‎

‎
‎পরে সাংবাদিক মিলন থানায় মামলা দায়ের করলে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়ে ঘোষণা দিচ্ছে রাস্তা-ঘাটে কিংবা যেখানেই পাওয়া যাবে, সাংবাদিক মিলনকে খুন করা হবে। এ নিয়ে সাংবাদিক পরিবারসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
‎স্থানীয়রা জানান, সাংবাদিক মিলন দীর্ঘদিন ধরে সমাজের দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। তার নির্ভীক কলমের কারণে প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে একের পর এক হামলা চালাচ্ছে।
‎রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে বাঁচানোর সংগ্রাম এবং ঘরবাড়ি লুটের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাংবাদিক মিজানুর রহমান মিলন আবেগাপ্লুত হয়ে বলেন, আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে অমানবিকভাবে আঘাত করা হয়েছে, তিনি রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ঘরবাড়ি লুট করেছে, এখন আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার প্রতিদিন মৃত্যুভয়ে দিন কাটাচ্ছি। অবিলম্বে আসামিদের গ্রেফতার না হলে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে।
‎এ ঘটনায় সাংবাদিক মহল, স্থানীয় সচেতন নাগরিক ও মানবাধিকারকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকদের উপর এভাবে হামলা ও হত্যার হুমকি স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত। আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে শুধু সাংবাদিক নয়, পুরো সমাজই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাবে।
‎সাংবাদিক সমাজ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে - হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

‎‎গাইবান্ধা প্রতিনিধি