calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / এসআই কারাগারে তানোরে স্ত্রীর যৌতুক মামলায় !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

এসআই কারাগারে তানোরে স্ত্রীর যৌতুক মামলায় !

রাজশাহীর তানোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন মামলায় এক স্বামী পুলিশের এসআই এখন কারাগারে। তার নাম কাউসার আলী (২৬)। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে কর্মরত রয়েছেন। বাড়ি তানোর উপজেলার মুন্ডুমালা পৌর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

পরিবার সূত্রে জানা গেছে, বিগত ২০২২ সালের ২৯ জুলাই ময়েনপুর গ্রামের রবিউল ইসলাম রুবেলের কন্যা তানিসা ইসলাম তৃপ্তির সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র কাউসার আলীর বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান হয়। যার বয়স প্রায় দেড় বছর। কিন্তু বিবাহ পরবর্তী সময়ে জামাই এসআই কাওসার আলী যৌতুক বাবদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে নেয়। এতে তারা প্রায় ৪ মাস ভালোভাবে ঘর-সংসার করে। এরপরে কাউসার আলীর নির্দেশে তার পিতা-মাতা তৃপ্তিকে বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ আরো পনের লাখ টাকা নিয়ে আসার জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকে। এমনটি সম্ভব না হলে তৃপ্তির বাবার ১০ বিঘা জমি ভোগ-দখলে ছেড়ে দেবার জন্য বলা হয়। এছাড়াও গ্রামে পাঁকা বাড়ি তৈরি করে দেয়ার জন্য নানাভাবে চাপ দেয়া হয়।

এসব ঘটনা তৃপ্তি তার পিতা-মাতা ও পরিবারকে জানালে পিতা রবিউল ইসলাম তার জামাই এসআই কাওসার আলী ও তার পিতা-মাতার সঙ্গে আলোচনায় বসেন। সেখানেও তৃপ্তির বাবা রবিউল ইসলামকে যৌতুক হিসেবে পনের লাখ টাকা দিতে চাপ দেয়। কিন্তু রবিউল যৌতুকের এতো টাকা দিতে অসম্মতি প্রকাশ করেন। এরপর থেকেই কাওসার আলী তার স্ত্রী তৃপ্তিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তৃপ্তিকে এক কাপড়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। তবে, যৌতুক দাবির ব্যাপারে এসআই কাউসারের পিতা রফিকুল ইসলাম অস্বিকার করে বলেন, তার ছেলে ও ছেলে বউয়ের দাম্পত্য জীবনে কলহের সূত্র ধরে ছেলে বউ বাড়ি থেকে চলে গেছে। পরে বিজ্ঞ আদালতে মামলা করায় তারা হয়রানির মধ্যে পড়েছেন বলে জানান তিনি। 

প্রসঙ্গত, বিগত ২০২৪ সালের দুই আগস্ট ভিকটিমের পিতা প্রভাষক রবিউল ইসলাম রুবেল বাদি হয়ে এসআই কাওসার আলীসহ তিনজনকে আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু থানা পুলিশ এমন অভিযোগ মামলা হিসেবে না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে নিরুপায় হয়ে বিজ্ঞ আদালতে মামলা করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।