এককথায় বলা যেতে পারে— ইউটিউব আপনার পরামর্শদাতা। এটা শুধু পরামর্শদাতা হিসাবেই নয়, আপনি চাইলে এ থেকে মাসে লাখ লাখ ডলারও ইনকাম করতে পারেন। একশ্রেণির মানুষ এখন এভাবেই ইউটিউবে প্রতিদিন মাসে হাজার হাজার ডলার আয় করছেন। এ জন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিকে বাড়তি নজরও রাখে ইউটিউব। তাদের আয় যেন আরও বাড়তে পারে, সে জন্য নানান সুবিধাও যুক্ত করছে তারা।
আজকের এই ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে সক্ষম হবেন। প্রতিটি হাইপের জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে স্থান তৈরি করতে সাহায্য করবে। আর ফিচারটি নির্মাতাদের লিডারবোর্ডে এগিয়ে যেতে সহায়তা করবে। হাইপ করা ব্যাজটি ভিডিওগুলোতে দেখানো হবে। ব্যবহারকারীদের কাছে শুধু হাইপ করা ভিডিও দেখার জন্য একটি ফিল্টারও থাকবে। ভিডিওর নিচে লাইক বোতামের কাছে একটি পৃথক বোতাম পাবেন, যেখানে ক্লিক করে ভিডিওটি হাইপ করতে পারবেন। এই বৈশিষ্ট্যটি শুধু সেই নির্মাতাদের জন্য কাজ করবে, যাদের ফলোয়ার সংখ্যা ৫ লাখের কম।
আর এ ফিচারের মাধ্যমে তাদের ভিডিওতে ফলোয়ার ও ভিউ আরও বাড়বে। ইউটিউব বিশ্ববাজারের জন্য তার হাইপ বৈশিষ্ট্যটি চালু করেছে, যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কাজে আসবে। যারা ভিডিওটি হাইপ করবেন, তাদের হাইপ স্টার ব্যাজ দেওয়া হবে। আর সে কারণে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের সুবিধার জন্য নতুন ফিচার যুক্ত করল ইউটিউব। আর এটি প্রথম গত বছর মেড অন ইউটিউব ইভেন্টে চালু করা হয়েছিল। আর এটি এখন ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৩৯ দেশে চালু করা হয়েছে।