calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / দীর্ঘায়ু ও সুস্থতা প্রতিদিন সালাদ খাওয়ার অভ্যাসে আছে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

দীর্ঘায়ু ও সুস্থতা প্রতিদিন সালাদ খাওয়ার অভ্যাসে আছে !

প্রতিদিনের খাবারের তালিকায় সালাদ যোগ করলে শুধু ওজন নিয়ন্ত্রণ নয়, দীর্ঘায়ু এবং মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ও খনিজসমৃদ্ধ এই খাবারটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হজম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ • সকাল ১০:৩৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: সবজিতে থাকা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট, বিশেষ করে ভিটামিন সি ও ই শরীরকে রোগ থেকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক: সালাদে থাকা আঁশ হজম ধীর করে ও দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন বেশি সালাদ খেলে ক্যালরি গ্রহণ গড়ে ১২ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

মস্তিষ্ক সুস্থ রাখে: ২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন আধা কাপ সালাদ খেলে মস্তিষ্কের স্মৃতিশক্তি প্রায় ১১ বছর পর্যন্ত তরুণ থাকে। পালং শাক ও কেলের মতো সবুজ শাকসবজি খাওয়ার ফলে আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি কমে।

হজম প্রক্রিয়া উন্নত করে: সালাদের আঁশ মল নরম করে নিয়মিত পায়খানায় সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। একই সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকিও হ্রাস করে।

দীর্ঘায়ুর জন্য কার্যকর: নিয়মিত সালাদ ও সবজি খাওয়ার অভ্যাস দীর্ঘস্থায়ী রোগ ও অকালমৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয়।