calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / গ্রিন-টি খালি পেটে উপকারী না ক্ষতিকর?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

গ্রিন-টি খালি পেটে উপকারী না ক্ষতিকর?

গ্রিন টি শরীরের জন্য উপকারী না ক্ষতিকর তা কমবেশি সবার জানা। নিয়মিত গ্রিন টি খেলে হৃদরোগের স্বাস্থ্য উন্নত হয়, রক্তচাপ কমে, কোলেস্টেরল ঠিক থাকে, স্মৃতিশক্তি উন্নত হয় এবং ডিমেনশিয়ার ঝুঁকি কম হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ১২:৩৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৪ বার পঠিত

বিশেষজ্ঞরা বলছেন, গ্রিন টি স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খালি পেটে খাওয়া মোটেও ঠিক নয়। এতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি থাকে। যেমন-

অ্যাসিডিটির সমস্যা : প্রতিদিন সকালে খালি পেটে গ্রিন টি পান করলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিত পারে। 

গ্যাস্ট্রাইটিস : খালি পেটে গ্রিন টি পান করলে হজমের সমস্যা এবং গ্যাস্ট্রাইটিসের ঝুঁকি বাড়তে পারে। 

অনিদ্রা : অতিরিক্ত এবং খালি পেটে নিয়মিত গ্রিন টি পানে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। 

আয়নের ঘাটতি : গ্রিন টিতে থাকা ট্যানিন শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়। এর ফলে দুর্বলতা দেখা দিতে পারে।

যেভাবে পান করবেন?

খাবার খাওয়ার পর কিংবা সকালের নাশতার সঙ্গে গ্রিন টি পান করতে পারেন। এতে হজম ভালো হবে। শরীরের জন্যও উপকার হবে। 

tag ট্যাগ: #গ্রিন-টি