তিনি বলেন, গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থানাধীন ৩নং সদর ইউপির ৭নং ওয়ার্ড অন্তর্গত ছোট হাবিবপাড়া এলাকায় কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবাসহ অন্যত্র নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১৫ (টেকনাফ ক্যাম্প) এর চৌকস আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে একটি টিনশেড বিল্ডিংয়ের ভেতর থেকে ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগমকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব কর্মকর্তা বলেন, উদ্ধার ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।