calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ভারতীয় নাগরিক গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ভারতীয় নাগরিক গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মো. রবিন হোসেন (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে শশীদল বিওপি। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর এলাকা থেকে তাকে গ্রেফতার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০১:৪৬
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

গ্রেফতারকৃত মো. রবিন হোসেনকে ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।        

জানা যায়, শশীদল বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশের প্রবেশ করেছেন। খবর পেয়ে শশীদল বিওপি'র জেসিও নায়েব সুবেদার আবু বক্কর ফোর্সসহ শশীদল ইউপিস্থ নারায়নপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নারায়নপুর এলাকার মেইন পিলার ২০৫৮/৬ এসের কাছে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাজারের সামনে রাস্তার ওপর থেকে ভারতীয় নাগরিক মো. রবিন হোসেনকে গ্রেফতার করে।         


গ্রেফতারকৃত রবিন হোসেন ভারতের বক্সনগর এলাকার গৌরাঙ্গলা (আশাবাড়ি) গ্রামের মো. আব্দুল সালামের ছেলে। 

এ ব্যাপারে গ্রেফতারকৃত রবিন হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত রবিন হোসেনকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।