calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / ইউটিউব ৪ বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ইউটিউব ৪ বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে

২০২১ সালের পর এখন পর্যন্ত চার বছরে ক্রিয়েটর, শিল্পী ও মিডিয়া কোম্পানিকে ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটিতে আয়োজিত বার্ষিক ‘মেইড অন ইউটিউব’ ইভেন্টে অ্যাপটির কর্তৃপক্ষ এ তথ্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০১:৪৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৩ বার পঠিত

গত এপ্রিল মাসে ২০ বছরে পা দিয়েছে ইউটিউব। অ্যাপটি জানিয়েছে, এই প্ল্যাটফর্মে ২০ বিলিয়নের বেশি ভিডিও রয়েছে—সঙ্গীত, শর্টস, পডকাস্টসহ আরও অনেক কনটেন্ট। মূলত এসবের ভিউয়ের উপর ভিত্তি করেই অর্থ প্রদান করা হয়।

কোম্পানির তথ্যমতে, টিভি স্ক্রিন থেকে বছরে ১,০০,০০০ ডলারের বেশি আয় করা চ্যানেলের সংখ্যা গত বছরের তুলনায় ৪৫% বেড়েছে। এতে ক্রিয়েটরদের অর্থও বেড়েছে।

ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার জোহানা ভুলিচ এক ঘোষণায় নির্মাতাদের শক্তিকে প্রশংসা করে বলেছেন, ‘এসব ক্রিয়েটররা সংস্কৃতি ও বিনোদনকে এমনভাবে গড়ে তুলছেন যা আগে কখনও কল্পনা করা যায়নি।’

এই মাইলফলক এসেছে এমন সময়ে যখন গুগল-মালিকানাধীন প্ল্যাটফর্মটি তার ২০তম বর্ষপূর্তি পালন করছে এবং বিশ্বের অন্যতম লাভজনক মিডিয়া ব্যবসা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে।

গত বছর ইউটিউবের সিইও নীল মোহন জানিয়েছিলেন, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কোম্পানি নির্মাতাদের ৭০ বিলিয়ন ডলার প্রদান করেছে। এই এক বছরে আরও ত্রিশ বিলিয়ন বেড়েছে নির্মাতাদের আয়।

tag ট্যাগ: #ইউটিউব