calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / দেশকে অস্থিতিশীল করতে অর্থ খরচ করতে পারে ‘গণঅভ্যুত্থানে পরাজিতরা ’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

দেশকে অস্থিতিশীল করতে অর্থ খরচ করতে পারে ‘গণঅভ্যুত্থানে পরাজিতরা ’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, যারা গণঅভ্যুত্থানে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে তাদের কাছে প্রচুর অবৈধ উপায়ে অর্জিত অর্থ আছে। এ অর্থ তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার কাজে লাগাতে পারে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:১০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্যসচিব সফিকুর রহমান সিতুসহ নেতাকর্মীরা।

এ সময় জি কে গউছ বলেন, আমরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি তারা প্রতিটি ধর্মের সমান মর্যাদা, অধিকার নিয়ে বসবাসের একটি পরিবেশ তৈরি করেছি। এটি যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্য। বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে সব ধর্মের মানুষ যেন শান্তিতে, নিরাপদে বসবাস করতে পারে সেজন্য মানুষের পাশে দাঁড়িয়েছে। গত বছর গণঅভ্যুত্থানের পর অনেকেই ভেবেছিলেন বাংলাদেশে দুর্গাপূজা করা সম্ভব হবে কিনা। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে নেতাকর্মীদের কাজে লাগিয়েছেন যেন পূজা কোথাও উৎসবের বদলে বিষাদে পরিণত না হয়।  


তখন আমাদের প্রশাসনের মনোবল অনেকটা ভেঙে গিয়েছিল। পুলিশের সংখ্যাও অনেক কমে গিয়েছিল। এ কঠিন সময়ে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে দুর্গাপূজা সফল করতে পেরেছি। আমরা যদি সচেতন থাকি তাহলে দুষ্ট লোক হাজার চেষ্টা করেও কোথাও দুষ্টামি করার সুযোগ পাবে না। এ বছর মাঠে পর্যাপ্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সবাই সক্রিয় আছে। গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বছর আমরা মাঠে সক্রিয় আছি।

উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ উপজেলায় এ বছর ১৬৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল থেকে জি কে গউছের নেতৃত্বে নেতাকর্মীরা এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।