calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / চাকরির পরীক্ষার সূচি প্রকাশ ৩ ব্যাংকের নবম গ্রেডের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

চাকরির পরীক্ষার সূচি প্রকাশ ৩ ব্যাংকের নবম গ্রেডের

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি ব্যাংকে ‘সিনিয়র অফিসার (আইটি)’ (৯ম গ্রেড) পদের ১৩৫টি শূন্য পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:০২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৩ বার পঠিত

১৭ অক্টোবর ঢাকার তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষা শুরুর আগপর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

২০২২ সালভিত্তিক এ নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে তিনটি ব্যাংক হলো—সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি।

পরীক্ষার তারিখ ও সময়: ১৭ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে দুপুর ১২টা (প্রিলিমিনারি পরীক্ষা—এক ঘণ্টা ও লিখিত পরীক্ষা—দুই ঘণ্টা)।

পরীক্ষার কেন্দ্র

১। লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, ঢাকা।

২। লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

৩। সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।

নির্দেশনা

১। প্রার্থীরা প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে পরীক্ষা শুরুর আগপর্যন্ত সংগ্রহ করতে পারবেন।

২। সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ ও চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।

৩। প্রবেশপত্র (এক কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল বা স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

৪। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

এমসিকিউ ও লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টনসহ বিস্তারিত দেখুন এই লিংকে।