calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / গতি বাড়ানোর সহজ ১০ কৌশল কম্পিউটারের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

গতি বাড়ানোর সহজ ১০ কৌশল কম্পিউটারের

প্রযুক্তিনির্ভর এই যুগে কম্পিউটার ছাড়া জীবন প্রায় অচল। অফিসের কাজ থেকে শুরু করে পড়াশোনা কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই এর ব্যবহার অপরিহার্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে পিসির গতি কমতে শুরু করে। এতে যেমন কাজের গতি ব্যাহত হয়, তেমনি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:০৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২২ বার পঠিত

হার্ডডিস্কে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল, ইনস্টলার কিংবা অফলাইন ওয়েব পেজও কম্পিউটারকে স্লো করে দেয়। এগুলো মুছে ফেলতে স্টার্ট মেনুতে গিয়ে Disk Cleanup চালু করুন। নিয়মিত ফাইল মুছে ফেললে জায়গা খালি হবে এবং গতি বাড়বে।

অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলুন

ইনস্টল করা অপ্রয়োজনীয় অ্যাপ শুধু জায়গা দখল করে রাখে না, বরং র‌্যামের উপরও চাপ সৃষ্টি করে। এজন্য Windows Start → Apps and Features এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন।

স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন

কম্পিউটার চালুর সঙ্গে সঙ্গেই অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার চালু হয়, যা সিস্টেমকে ধীর করে দেয়। এগুলো বন্ধ করতে Ctrl + Shift + Esc চেপে টাস্ক ম্যানেজার চালু করুন। এরপর Startup ট্যাবে গিয়ে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো Disable করে দিন।

সার্চ ইনডেক্সিং বন্ধ করুন

আপনি যদি কম্পিউটারে বারবার ফাইল সার্চ না করেন, তবে Search Indexing বন্ধ রাখা ভালো। এতে কম ক্ষমতার কম্পিউটারও দ্রুতগতিতে কাজ করবে।

ভাইরাস ও ম্যালওয়্যার চেক করুন

ভাইরাস বা ম্যালওয়্যার পিসির কর্মক্ষমতা কমিয়ে দেয়। এজন্য উইন্ডোজের বিল্ট–ইন ডিফেন্ডার ব্যবহার করুন বা Malwarebytes Anti-Malware এর মতো বিশ্বস্ত থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

থিম ও অ্যানিমেশন এড়িয়ে চলুন

কম্পিউটারে থিম বা অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহার করলে সিস্টেম ধীর হয়ে যায়। তাই এগুলো ব্যবহার না করাই ভালো।

রিসাইকেল বিন খালি রাখুন

নিয়মিত রিসাইকেল বিন খালি করুন। এতে স্টোরেজ ফাঁকা থাকবে এবং সিস্টেম দ্রুত কাজ করবে।

এসএসডি ব্যবহার করুন

পুরোনো পিসিতে হার্ডডিস্কের পরিবর্তে SSD (Solid State Drive) ব্যবহার করলে গতি কয়েকগুণ বেড়ে যাবে। বিশেষ করে ভারি সফটওয়্যার যেমন ফটোশপ বা ভিডিও এডিটিং টুল দ্রুত লোড হবে।

অতিরিক্ত ট্যাব বন্ধ রাখুন

একসঙ্গে অনেক ট্যাব খোলা থেকে বিরত থাকুন।

অতিরিক্ত টিপস

• মাসে অন্তত একবার কম্পিউটারের ভেতরের ধুলাবালি পরিষ্কার করুন।

• নিয়মিত ব্রাউজিং হিস্টোরি ও কুকিজ ডিলিট করুন।

• টিপস ও নোটিফিকেশন বন্ধ রাখুন।