কীভাবে স্ট্রোক হয়
যদি মস্তিষ্কের কোনো রক্তনালি হঠাৎ বন্ধ হয়ে যায় বা ফেটে যায়, তখন স্ট্রোক হয়। তবে এটি কোনো আঘাতের কারণে ঘটে না। স্ট্রোকের প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই রক্তনালি বন্ধ হয়ে যায়, আর বাকি অংশ হয় রক্তনালি ফেটে যাওয়ার কারণে।
অনেকেই মনে করেন স্ট্রোক আর হার্ট অ্যাটাক একই ধরনের সমস্যা। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা। এমনকি শিক্ষিত মানুষের মাঝেও এ বিভ্রান্তি দেখা যায়। ফলে স্ট্রোক হলে অনেকে রোগীকে সরাসরি হৃদরোগ হাসপাতালে নিয়ে যান। এতে যেমন সময় ও...