calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / কেন ঘুম ঘুম ভাব হয় সারা দিন ?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

কেন ঘুম ঘুম ভাব হয় সারা দিন ?

কাজ করলে ক্লান্তি আসবেই। তবে সেটিরও একটা মাত্রা থাকবে। ধরুণ সারাদিন কিছুই করছেন না অথবা যতটা কষ্ট করছেন, মনে হচ্ছে তারচেয়েও বেশি ক্লান্ত আপনি! একদিন, দুদিন করে যদি প্রায়ই এমন ক্লান্তি ভাব থাকে, তবে সতর্ক হওয়া উচিত। বোঝা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:০৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে কয়েকটি সম্ভাব্য কারণ ও তার থেকে উত্তরণের উপায় বলা হয়েছে—

লৌহের ঘাটতি: শরীরে লৌহ বা আয়রনের ঘাটতি শরীরে ক্লান্তি লাগার অন্যতম কারণ। মূলত মেয়েদের গর্ভবতী ও পিরিয়ড চলাকালীন লৌহের ঘাটতি বেশি দেখা দেয়। তাই এ সময়ে আয়রন যুক্ত শাক-সবজি ও সালাদ বেশি খাওয়া প্রয়োজন।

ঘুমের অভাব: পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন ঘুম ঘুম ভাব আর ক্লান্তি যেন পিছুই ছাড়ে না। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক সাত-আট ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়।

অতিরিক্ত শরীরচর্চা: হঠাৎ করে অনেকক্ষণ শরীরচর্চা করলে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে।

সামঞ্জস্যহীন খাদ্যাভ্যাস: সারাদিনের খাদ্যাভ্যাস আমাদের শরীরে প্রভাব ফেলে। তাই স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার ও বিশ্রাম।

পানিশূন্যতা: শরীরে পর্যাপ্ত পানির অভাব দেখা দিলে, শরীর ক্লান্ত হয়ে পড়ে। যার ফলে মাথাব্যথা, ব্যথা, অবসাদ ও দুর্বলতা দেখা দেয়। শরীরে ক্লান্তি ভাব আসার অন্যতম কারণ পানিশূন্যতা।

বাড়ন্ত শরীর: শরীরের বয়স বাড়ার সঙ্গে শক্তি খরচের পরিমাণও বাড়ে। তাই শক্তি খরচ অনুযায়ী খাবার না পেলে অল্পতেই শরীরে দুর্বলভাব দেখা দেয়। যে কারণে আসে ক্লান্তি ভাব।