জামায়াতের সেক্রেটারির জুলাই সনদের স্বাক্ষর ফিরিয়ে নেয়ার সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা হচ্ছে জনগণের সাথে দ্বিচারিতা। আপনি এখন মনে হলো দিলেন তার কিছুক্ষণ পর মনে হলো ফিরিয়ে নিবো, এটা হলো মানুষের মধ্যে যে আলোচনা আছে তাদের সম্পর্কে সেটি আবার প্রতিষ্ঠিত হলো, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কারো সাথে তাদের কথা এনং অঙ্গীকার বরখেলাপ করতে পারে।
পিআর প্রসঙ্গে রিজভী বলেন, দেশের মানুষ পিআর বুঝেনা, আমরাও বুঝিনা। এখন যারা পিআর পিআর করছেন তারা এক বছর আগে দুই বছর আগে পাঁচ বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভান্তি তৈরী করছেন? জনগণ জানে তার পছন্দমতো প্রার্থীকে সে ভোট দিবে। পছন্দমতো প্রার্থীকে তাকে তো চিনতে হবে, এলাকার এমপি হবে কে। আপনি চিনলেন না, আপনি ভোট দিলেন একটি মার্কায়; তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের প্রার্থী, আপনাদের ভাল লাগবে? কিন্তু কিছু কিছু দল এটা নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন। পিআর, এটা জনগণের সাথে এক ধরণের প্রতারণা করা, বিভ্রান্তি তৈরী করা, জনগনের মনকে অন্য দিকে সরিয়ে দেয়া, জনগন এটা কখনো মেনে মিবেনা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্স্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাজী এয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ।