calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / এসআর ড্রিম আইটি নারীদের ফ্রিল্যান্সিং শিখিয়ে স্বাবলম্বী করার নতুন কর্মসূচি নিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

এসআর ড্রিম আইটি নারীদের ফ্রিল্যান্সিং শিখিয়ে স্বাবলম্বী করার নতুন কর্মসূচি নিল

তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গঠনে নারীদের ডিজিটালভাবে দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এসআর ড্রিম আইটি। প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:৩১
history আপডেট: ১২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৫ বার পঠিত

এসআর ড্রিম আইটি কর্তৃপক্ষ জানায়, নারীদের ডিজিটাল স্কিলে দক্ষ করে তোলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় সুযোগ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, নারী শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুবিধা, শীর্ষ ১০ জনের জন্য বিজনেস ফান্ডিং, ৩ লক্ষ টাকার স্কলারশিপ, সেরা ১–২ জন শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার, এবং যোগ্য শিক্ষার্থীদের জন্য এসআর ড্রিম আইটিতে সরাসরি চাকরির সুযোগ। এছাড়াও সব অংশগ্রহণকারী আজীবনের জন্য নারী মেন্টর ও নারী ট্রেইনার নেটওয়ার্কে যুক্ত থাকার সুযোগ পাবেন।

 

প্রতিষ্ঠানটি জানায়, ২০২২ সালে থেকেই এসআর ড্রিম আইটি নারীদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় এবার তাদের লক্ষ্য আরও বড় পরিসরে নারীকে ডিজিটালভাবে দক্ষ করে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।

প্রতিষ্ঠানটির কর্ণধার শুভ আহমেদ বলেন, ‘এ পর্যন্ত এসআর ড্রিম আইটি থেকে অনেক শিক্ষার্থী স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নিয়েছেন এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। আমরা বিশ্বাস করি, শিক্ষিত ও স্বাবলম্বী নারীই পারে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। সুযোগ পেলে একজন নারীই বদলে দিতে পারেন নিজের জীবন, পরিবার ও সমাজ।’