calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক নেই মার্কার সঙ্গে : জিকে গউছ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক নেই মার্কার সঙ্গে : জিকে গউছ

বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, নামাজ, রোজা, নেক কাজ, দান খয়রাত, ভালো কাজ ছাড়া জান্নাতে যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? কোনোভাবেই নেই। কিছু মানুষ নাকি বলছে- কোনো এক মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:০৬
history আপডেট: ১২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬২ বার পঠিত


মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া মাঠে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিকে গউছ বলেন, চোর শুনে না ধর্মের কাহিনী। আওয়ামী লীগ একটি দুষ্ট প্রকৃতির রাজনৈতিক দল। তারা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না। তারা মুখে বলে এক আর কাজ করেছে তার বিপরীত। তারা এককভাবে দাবি করত স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে। কিন্তু স্বাধীনতা সংগ্রাম তারা একা করেনি। তৎকালীন আপামর ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এ যুদ্ধ করেছেন।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজম উদ্দিনের সভাপতিত্বে ও মোস্তফা জামালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।