calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / টিকটক ভিডিও সরিয়েছে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

টিকটক ভিডিও সরিয়েছে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি

টিকটক সম্প্রতি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৫ সালের এপ্রিল থেকে জুন মাসের তথ্য এখানে তুলে ধরা হয়েছে। টিকটক ইউজারদের জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:২২
history আপডেট: ১২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৯২ বার পঠিত

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরানো হয়েছে। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও সরিয়ে নেয়ার হার ৯৯.৭ শতাংশ, এবং এর মধ্যে ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।

 

বিশ্বজুড়ে এবার টিকটক মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ। এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে, যাচাই করার পর ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এছাড়া, ৯৯.১ শতাংশ ভিডিও আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ৯৪.৪ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। এই প্রান্তিকে টিকটক ৭ কোটি ৬৯ লক্ষ ৯১ হাজার ৬৬০টি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে। এছাড়া, ১৩ বছরের কম বয়সী ইউজার হিসেবে শনাক্ত করে অতিরিক্ত ২ কোটি ৫৯ লক্ষ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট সরানো হয়েছে।

সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৩০.৬ শতাংশ ভিডিও সরানো হয়েছে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে যেটি কিনা টিকটকের কনটেন্ট পলিসি লঙ্ঘন করে। এছাড়া, নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে ১৪ শতাংশ, এবং গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে ৬.১ শতাংশ ভিডিও সরানো হয়েছে। ৪৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য এবং ২৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা বা এআই‑জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করে সরানো হয়েছে।

 

টিকটক নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে যেখানে টিকটকের কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা সম্পর্কিত তথ্য থাকে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক এর এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তথ্যগুলো বাংলা and ইংরেজি দুটি ভাষাতেই রয়েছে।

tag ট্যাগ: #টিকটক