অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসু সভাপতি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, যিনি নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপাচার্যকে নির্বাচনের গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনের সদস্যরা। তবে শপথ পাঠ শুরুর মুহূর্তে অডিটোরিয়ামে কিছু সময়ের জন্য হট্টগোল দেখা দিলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং নির্ধারিত অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীরাও একে একে শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ভোর সাড়ে ৪টায় ঘোষিত ফলাফলে ভিপি (ইব্রাহিম হোসেন রনি), জিএস (সাঈদ বিন হাবিব) সহ মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় লাভ করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।