জানা গেছে, সকালে কারখানাটির নিচতলার বয়লার রুমে কাজ করছিলেন শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, এতে ওই ছয়জনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
বিস্ফোরণের পর আশপাশের শ্রমিকরা আতঙ্কে বাইরে ছুটে যান। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বয়লার রুমের ভেতরে থাকা শ্রমিকরা মারাত্মকভাবে দগ্ধ হন।