calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / সতর্ক থাকতে হবে আবেগ নিয়ে খেলবে এআই,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

সতর্ক থাকতে হবে আবেগ নিয়ে খেলবে এআই,

কাজ সহজ করার জন্য এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করতে হবে। তবে এআই যেন আপনাদের ব্যবহার করতে না পারে। ভবিষ্যতে আবেগ নিয়ে খেলবে এআই। সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:০২
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৬ বার পঠিত

বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী। কর্মশালায় টিএমজিবির সদস্যরাসহ তথ্যপ্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক যেমন- বিভিন্ন টুলসের কার্যকরী ব্যবহার, ডিপ রিসার্চ, ডেটা বিশ্লেষণ, নিউজ অটোমেশন, ফ্যাক্ট চেকিং ও নৈতিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণসহ হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালায় সনদপ্রদান সেশনে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো: ওয়াহেদুল হাসান দিপু, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ আবুল হাসান।

অনুষ্ঠানে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় প্রথাগত সাংবাদিকতায় আমূল পরিবর্তন এসেছে। এখন আধুনিক এআই টুলস ও এআইয়ের যথাযথ ব্যবহার ছাড়া সময়ের সঙ্গে তাল মেলানো সম্ভব হবে না। তবে এআই ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে এআই এর মাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য আমাদের সামনে অনেক সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে সাংবাদিকদের সবচেয়ে সচেষ্ট থাকতে হবে। কাজ সহজ করার জন্য এআই ব্যবহার করবেন। এআই ব্যবহার করতে হবে, তবে এআই যেন আপনাদের ব্যবহার করতে না পারে। ভবিষ্যতে আবেগ নিয়ে খেলবে এআই। সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। আপনাদের হাত ধরে, টেকনোলজি ব্যবহার করে সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।