calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / দাঁতের যত্নে অবহেলা বাড়ায় মস্তিষ্ক ও হৃদরোগের ঝুঁকি: গবেষণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

দাঁতের যত্নে অবহেলা বাড়ায় মস্তিষ্ক ও হৃদরোগের ঝুঁকি: গবেষণা

দাঁত ও মাড়ির যত্নে অবহেলা শুধু মুখগহ্বরেই ক্ষতি আনে না বরং তা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের জন্যও গুরুতর হুমকি তৈরি করে—সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তাদের একাধিক গবেষণায় দেখা গেছে, দাঁতের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:১৭
history আপডেট: ১১ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭৩ বার পঠিত

প্রথম গবেষণায় দেখা গেছে, যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তির দাঁতের রোগ রয়েছে, তাদের মস্তিষ্কে ‘হোয়াইট ম্যাটার’ বা সাদা পদার্থে পরিবর্তন দেখা গেছে—যা মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে ক্ষতি হলে জ্ঞানীয় ক্ষমতা হ্রাস, স্মৃতিভ্রংশসহ নানা স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।

দ্বিতীয় গবেষণায় দাঁতের রোগ ও স্ট্রোকের মধ্যে আরও গভীর সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। গবেষকদের মতে, যাদের দাঁত ও মাড়ি উভয়ই অসুস্থ, তাদের স্ট্রোকের ঝুঁকি সুস্থ ব্যক্তিদের তুলনায় প্রায় ৮৬ শতাংশ বেশি।

গবেষকেরা ধারণা করছেন, দাঁত বা মাড়ির সংক্রমণ থেকে সৃষ্ট প্রদাহ রক্তনালিতে ক্ষতি করে, যা রক্ত জমাট বাঁধা এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত দাঁতের যত্ন ও মুখের পরিচ্ছন্নতা বজায় রাখলে এসব ঝুঁকি অনেকটাই হ্রাস করা সম্ভব। প্রতিদিন দাঁত ব্রাশ ও ফ্লস করার পাশাপাশি নিয়মিত দন্তচিকিৎসকের পরামর্শ নিলে স্ট্রোকের ঝুঁকি ৮১ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষকরা আরও বলেন, দাঁতের স্বাস্থ্য কেবল মুখগহ্বরের বিষয় নয়—এটি শরীরের সামগ্রিক সুস্থতার সঙ্গে গভীরভাবে যুক্ত, বিশেষ করে মস্তিষ্ক ও হৃদয়ের কার্যকারিতার সঙ্গে।

তারা দাঁতের রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছেন। সহজ কিছু দৈনন্দিন অভ্যাস—যেমন নিয়মিত ব্রাশ, ফ্লস এবং ক্ষতিকর পদার্থ থেকে বিরত থাকা—দাঁতের পাশাপাশি হৃদযন্ত্র ও মস্তিষ্ককেও সুস্থ রাখতে সহায়ক হতে পারে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

একজন গবেষক বলেন, দাঁতের রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনযাপন অভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি।