calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে

অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে বেসরকারি তথা কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গতকাল সোমবার হাইকোর্টের এক আদেশে এই অধিকার ফিরে পেয়েছে দেশের কয়েক লাখ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ • বিকাল ০৪:৪১
history আপডেট: ১১ মাস আগে
timer ১০ মিনিট পড়ার সময়
visibility ২৭৭ বার পঠিত

অবশ্য শুরু থেকেই প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বেসরকারি তথা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদেরও সুযোগ দেয়ার দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায়ের সাথে সাক্ষাৎ করে এই দাবির বিষয়টিও একাধিকবার তুলে ধরেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মাসুদ রানাও উপস্থিত ছিলেন। ওই সময়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষে তাদের দাবিসংবলিত স্মারকলিপি উপদেষ্টার হাতে তুলে দেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান সরকার। তিনি বরাবরই বলে আসছিলেন যে, আমরা বিশ্বাস করি প্রাথমিক বিদ্যালয়ের আজকের এই শিশুদের হাতেই নির্ভর করছে দেশের আগামী নেতৃত্ব। কাজেই শিক্ষায় দৃশ্যমান সাফল্য বাংলাদেশের একটি বড় অর্জন।

তিনি বলেন, আমরা দৃঢ়তার সাথে মনে করি, বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলের ছয় লাখ শিক্ষক দেশের এই অর্জনের অংশীদারও বটে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রেখে আসছে এবং বেকার সমস্যা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশের ৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত। মহাসচিব মিজানুর রহমান সরকার আরও বলেন, ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। তাই চলতি বছর থেকে পুনরায় অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দানের অনুরোধ জানান তিনি।

 

 

রিটের ফলাফলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার, যুগ্ম মহাসচিব ফারুক হোসেন ও আইনজীবি অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদসহ সকলকে অভিনন্দন জানিয়ে কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সাবেক প্রধান সমন্বয়কারী ও কোটা সংস্কার আন্দোলনের রূপকার মোহাম্মদ আবদুল অদুদ বলেন, কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও বাংলাদেশের নাগরিক। ফ্যাসিস্ট আমলেও তাদের সাথে নানাভাবে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। প্রাথমিক বৃত্তিতে অংশগ্রহণের সুযোগ প্রতিটি শিশুর অধিকার। আদালত বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ন্যায়বিচার করেছেন। শিশুদের অধিকার ফিরিয়ে দেয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের আহবায়ক ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার রিটের উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনার কাজে নেতৃত্ব দেয়ায় বাংলাদেশ কিন্ডার্গার্টেন এসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার ও যুগ্ম মহাসচিব ফারুক হোসেনসহ রিটে পক্ষভুক্ত হয়ে আইনি লড়াইয়ে যুক্ত ৪২ জন শিক্ষককে অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক প্রাথমিক শিক্ষার্থী কিন্ডারগার্টেনে পড়ছে। তাদেরকে তাদের মেধা প্রকাশ করার প্রতিযোগিতামূলক পরীক্ষা বুত্তিতে অংশগ্রহণের সুযোগদানে আদালত যথোপযুক্ত রায় প্রদান করায় তিনি আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

 

 

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ দিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে পরীক্ষার আয়োজন করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিসহ ৪২ জন সম্প্রতি রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে ওই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন। শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত ১৭ জুলাইয়ের ওই স্মারক (ম্যামো) কেন আইনগত কর্তৃত্ব–বহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

সেই সঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে সোমবার রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেওয়া হয়। ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।