রাশিফল
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আপনাকে বাকসংযমী হতে হবে। নেতিবাচক মনোভাব এড়িয়ে চলুন এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকুন। বৈদেশিক সূত্রে আর্থিক লাভ হতে পারে। শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা বিচলিত করতে পারে। আর্থিক বিষয়ে সফলতা পাবেন এবং প্রতিযোগিতামূলক কাজেও সাফল্য লাভ করবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): নেতিবাচক প্রভাব বিস্তারকারী লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। আপনার ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতার জন্য কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। এই সপ্তাহে আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং কর্মপরিবেশ অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বৃদ্ধি পেলেও মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ আপনার জন্য শুভ।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): কর্মজীবনে ও পেশাগত কাজে সফলতা আসবে। মানসিকভাবে ইতিবাচক থাকা জরুরি। প্রেমের সম্পর্কে সফলতা পাবেন। আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। পেশাগত কাজে সাফল্য পাবেন। পারিবারিক বিষয়ে সচেতন থাকবেন। শারীরিক বিষয়ে যত্নশীল হওয়া প্রয়োজন।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন। কাজের ধারাবাহিকতা বজায় রাখার দিকে মনোযোগ দিন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্য লাভ করবেন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে দূরে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ আসতে পারে এবং প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): নিজের দক্ষতা ও উৎকর্ষতা বাড়াতে মনোযোগী হোন। পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। কারো আচরণে মানসিক কষ্টের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ নয়। ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। কথাবার্তায় সংযত আচরণ করুন।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি পাবে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আসক্তি নিয়ন্ত্রণ করুন। শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তিত করতে পারে। পারিবারিক ও দাম্পত্য জীবনে সামান্য টানাপোড়েন দেখা যেতে পারে। আর্থিক বিষয়ে কিছু সমস্যা বাড়তে পারে। তবে কর্মক্ষেত্রে উপযুক্ত সম্মান পাবেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আর্থিক সফলতা পাবেন। পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকুন। নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হতে পারে। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পেতে পারে। পাওনা অর্থ আদায় করতে কষ্ট হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ নয়। দুর্ঘটনার বিষয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে এবং বিনিয়োগে সফলতা আসতে পারে। রোগসংক্রান্ত বিষয়ে সচেতন থাকা জরুরি। গবেষণামূলক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বেশ ভালো। সৃজনশীল কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মনোযোগ ও ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি কাজ করার চেষ্টা করুন। স্পষ্ট কথা বলার জন্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, সেদিকে বিশেষভাবে সতর্ক থাকুন। পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো যাবে। আর্থিক দিক থেকে আপনি ভালো অবস্থানে থাকবেন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত সময় নিন। অর্থ বিনিয়োগে সতর্ক থাকা প্রয়োজন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সব ধরনের উদ্বেগ পরিহার করুন। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। প্রিয়জনের সঙ্গে আপনার বোঝাপড়া ও সমঝোতা বাড়বে। কারো অপ্রত্যাশিত আচরণে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিকটি শুভ। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন এবং রোগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পেশাগত ক্ষেত্রে সফলতা আসবে। মানসিকভাবে ইতিবাচক থাকুন। প্রেমে সফলতা পাবেন। আয় বৃদ্ধির সুযোগ পাবেন। পেশাগত কাজে সাফল্য আসবে। পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন এবং শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মোদ্দীপনা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বৃদ্ধি পাবে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে, তাই সতর্ক থাকুন। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।