calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / সিপিবির সাবেক সেক্রেটারি সুমন ৪ মামলায় জামিন পেলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

সিপিবির সাবেক সেক্রেটারি সুমন ৪ মামলায় জামিন পেলেন

ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের পক্ষে আন্দোলনের কারণে গ্রেপ্তার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের জামিন মঞ্জুর করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সিলেটের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:২১
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০৭ বার পঠিত

তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন বলেন, চারটি মামলায়ই জামিন পাওয়ায় অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই।

গত ৩১ অক্টোবর মধ্যরাতে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর এবং সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের দুটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আরও দুটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২৮ অক্টোবর ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনের সময় চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে সুমনসহ কয়েকজন রাজনৈতিক উপস্থিত ছিলেন। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে সিলেট আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক নেতাদের একটি প্রতিনিধিদল সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। আলোচনায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি তুলে ধরে শ্রমিকেরা। পুলিশ কমিশনারের আশ্বাসে আন্দোলনকারীরা ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন।

তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার একদিন আগে, ৩১ অক্টোবর মধ্যরাতে সুমনকে পুলিশ তার বাসা থেকে গ্রেপ্তার করে। ১১ দিনের মাথায় আদালত থেকে তার জামিন মঞ্জুর করা হয়।