calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / ওয়াইফাইয়ের গতি কমিয়ে দেয় ঘরের ভেতরের যে জিনিসটি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ওয়াইফাইয়ের গতি কমিয়ে দেয় ঘরের ভেতরের যে জিনিসটি

ঘরের ভেতরে সাজসজ্জা আর পরিবেশবান্ধব আবহ তৈরির জন্য পাত্রে পাত্রে গাছ রাখা এখন খুবই সাধারণ বিষয়। এসব ইনডোর প্ল্যান্ট বাতাসের দূষণ কমাতেও সাহায্য করে। কিন্তু জানেন কি, সেই গাছই আবার আপনার ওয়াইফাই নেটওয়ার্কের গতি কমিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ • বিকাল ০৩:০৬
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১৭ বার পঠিত

গবেষণায় দেখা গেছে, যদি রাউটারকে গাছ থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে ইন্টারনেটের স্পিড এক তৃতীয়াংশেরও বেশি বেড়ে যেতে পারে।

কেন গাছের কারণে ওয়াইফাই স্লো হয়?  

গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ইনডোর প্ল্যান্টের ভেজা মাটি আর মোটা পাতাগুলো ওয়াইফাই সিগন্যালকে শোষণ করে নেয় বা প্রতিফলিত করে। ফলে সিগন্যাল দুর্বল হয়ে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে নেটের গতিতে। ছোট কোনো ফ্ল্যাট বা ঘরে অনেক গাছ থাকলে এ প্রভাব আরও স্পষ্টভাবে বোঝা যায়।

গবেষকরা জানিয়েছেন, রাউটারকে গাছ থেকে সরিয়ে নেওয়ার পর নেট স্পিডে যে উল্লেখযোগ্য উন্নতি হয়, তা দেখে তারাও অবাক হয়েছেন। তাই তাদের পরামর্শ, রাউটার এমন জায়গায় রাখতে হবে যেখানে আশপাশে গাছ না থাকে।

শুধু গাছ নয়, আরও কিছু কারণ

বিশেষজ্ঞদের মতে, কেবল গাছই নয়, ঘরের দেয়াল, ছাদ কিংবা পাশের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কও স্পিড কমিয়ে দিতে পারে। যদি প্রায়ই নেট ধীরগতির সমস্যায় পড়েন, তাহলে প্রথমেই রাউটারের অবস্থান বদলানোর চেষ্টা করতে হবে। অনেক সময় শুধু জায়গা পরিবর্তন করলেই ইন্টারনেট স্পিডে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়।

রাউটার বসানোর সঠিক পদ্ধতি

১. রাউটার থেকে চারপাশে সমানভাবে সিগন্যাল ছড়ায়। তাই একেবারে বাম বা ডান কোণে বসালে ঘরের একপাশে সিগন্যাল দুর্বল হয়ে যাবে।

২. সেরা ফল পেতে রাউটার বসাতে হবে ঘরের মাঝামাঝি জায়গায়।

৩. রাউটার সাধারণত শক্তিশালী সিগন্যাল নিচের দিকে পাঠায়। তাই যতটা সম্ভব উঁচু জায়গায় রাখা উচিত।

সূত্র : জিওন নিউজ উর্দু