calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / নিরপেক্ষ নয় সরকার, গণঅভ্যুত্থানের পক্ষের: গণশিক্ষা উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

নিরপেক্ষ নয় সরকার, গণঅভ্যুত্থানের পক্ষের: গণশিক্ষা উপদেষ্টা

‎সরকার পুরোপুরি নিরপেক্ষ নয়, জুলাই অভ্যুত্থানের পক্ষের বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, বৈষম্য নিরসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‎মঙ্গলবার (২০ জানুয়ারি)...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ • সন্ধ্যা ০৭:৪২
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৬ বার পঠিত

উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সরকার জুলাই গণআকাঙ্ক্ষার প্রতিফলনের পক্ষেই বলবে, এটিই তার কাজ। সেজন্য আমরা ‘হ্যাঁ’ বলছি। এই ‘হ্যাঁ’ গণমানুষের বৃহত্তর স্বার্থে। এর মাধ্যমে সমাজে এক ধরনের পরিবর্তন যেন আমরা নিয়ে আসতে পারি। এ দেশে গণতন্ত্র বহাল থাকে, বৈষম্যগুলো তীব্র না হয়ে ওঠে, বৈষম্যগুলোর অবসান ঘটে এ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের এ আয়োজন। 

‎তিনি বলেন, আমরা যে সমস্যায় বারবার পড়ি, সেই সমস্যা থেকে উত্তরণ হতে পারব। আমাদের দেশটাকে একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পারব। এটিই হচ্ছে সরকারের পক্ষ থেকে আহ্বান।

‎উপদেষ্টা আরও বলেন, চব্বিশে যে গণঅভ্যুত্থান হয়েছে, বর্তমান সরকার সেই অভ্যুত্থানের ফসল। ফলে এ সরকারের দায়িত্ব হচ্ছে গণঅভ্যুত্থানে যে জনআকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, তা বাস্তবায়ন করা। সরকার তিনটি বিষয়কে বেছে নিয়েছে বিচার, সংস্কার ও নির্বাচন।

সভায় জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।