calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / তারেক রহমান ২১ বছর পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

তারেক রহমান ২১ বছর পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে

প্রায় ২১ বছর পর শ্বশুরবাড়িতে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান তিনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ • দুপুর ০২:০৭
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪৫ বার পঠিত

রাত দেড়টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, তারেক রহমান সেখানে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে সেখানে তিনি খাবার খান।

তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জোবায়দা রহমান। এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।

এদিকে, দীর্ঘদিন পর জামাইয়ের আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি বাড়িতে দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে। রান্না করা হয়েছে ৪০ হাঁড়ি আখনি। দোয়া শেষে রান্না করা ৪০ হাড়ি আখনি বিতরণ করা হয় প্রায় ১২ হাজার মানুষের মধ্যে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন তারেক রহমান। পরে সেখান থেকে সরাসরি বাসে করে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। 

এরপর বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির এই শীর্ষ নেতা। আজ সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিবেন তিনি।