calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / শাপলা কলিতে ভোট দিন আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় : হাসনাত আবদুল্লাহ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

শাপলা কলিতে ভোট দিন আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলা কলিতে ভোট দিন। আমরা ন্যায় এবং ইনসাফভিত্তিক একটি সমাজ...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:০৩
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৯ বার পঠিত

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।  

হাসনাত বলেন, গত দেড় বছরে এনসিপি এবং জামায়াত জোটের নেতাকর্মীরা চাঁদা নিতে এলাকায় আসেনি। কেউ হাট-বাজার দখল করতে আসেনি।  সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেনি।  এবার রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক এবং মেহনতি মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে।  এলাকার কৃষক-শ্রমিক মেহনতী মানুষ জানে হাসনাত আবদুল্লাহ যদি নির্বাচিত হয় অন্ততপক্ষে চাঁদাবাজি করবে না।  তাই এবার তারা অন্য পার্টির মিছিল-মিটিং করবে কিন্তু গোপনে এসে আমাকেই ভোটটা দেবে।  তারা ভালো করেই জানে আমার দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম-দুর্নীতি কখনো সম্ভব হবে না।

তিনি বলেন, এবারের নির্বাচনে জনগণ ঋণখেলাপি, দুর্নীতিবাজ, জনগণের অর্থ আত্মসাৎকারীদের বর্জন করবে।  একটি পরিবর্তনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।  

প্রচারণার দ্বিতীয় দিনে তিনি নিজ নির্বাচনি এলাকায় ভোর থেকেই মাঠে নেমে পড়েন।  দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় তিনি শাপলা কলির পক্ষে স্লোগান দিয়ে প্রচারণা শুরু করেন। 

এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সহিদসহ জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।