calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় ফের বাড়ল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় ফের বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ১২:৩৭
history আপডেট: ৮ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৮৫ বার পঠিত

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আরও ২২ দিন আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের নতুন সময়সূচি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ আবেদন সম্পন্ন করতে হবে। এটি আবেদনের সময়সীমা বৃদ্ধির তৃতীয় ধাপ। 

জানা যায়, এর আগে প্রথম ধাপে ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।


আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ (এক হাজার) টাকা অবশ্যই জমা দিতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সব শর্ত মেনে শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার পদ্ধতি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

মেধাতালিকা প্রণয়নের ভিত্তি: শিক্ষার্থীদের মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

এসএসসি (SSC) জিপিএ থেকে ৪০ শতাংশ (৪০ নম্বর)। এইচএসসি (HSC) জিপিএ থেকে ৬০ শতাংশ (৬০ নম্বর)। ভর্তি পরীক্ষা (MCQ)  ১০০ নম্বর।

এমসিকিউ পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে ১ ঘণ্টার মধ্যে। উল্লেখ্য, এই ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

এছাড়াও আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।