calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / এখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর সাত ঐতিহ্যবাহী কলেজ , গেজেট প্রকাশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

এখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর সাত ঐতিহ্যবাহী কলেজ , গেজেট প্রকাশ

দীর্ঘ ৮ বছরের আন্দোলন, সেশনজট, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ এবং বারবার প্রতিশ্রুতির পর অবশেষে রাজধানীর সাতটি প্রধান সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে পুরোপুরি মুক্ত করে নতুন সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০২:১৭
history আপডেট: ৮ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৯৬ বার পঠিত

১. ঢাকা কলেজ ২. ইডেন মহিলা কলেজ ৩. সরকারি তিতুমীর কলেজ ৪. সরকারি বাঙলা কলেজ ৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ৬. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ৭. কবি নজরুল সরকারি কলেজ

কলেজের নাম-ঐতিহ্য-সম্পত্তি অক্ষুণ্ণ
অধ্যাদেশে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই সাত কলেজের নাম, ঐতিহাসিক পরিচয়, অবকাঠামো, জমি-স্থাবর-অস্থাবর সম্পত্তি, শিক্ষক-কর্মচারীদের সার্ভিস বুক, পেনশন-প্রভিডেন্ট ফান্ডসহ সব ধরনের সুবিধা-অধিকার আগের মতোই বহাল থাকবে। খসড়ায় প্রস্তাবিত ‘চারটি স্কুলে বিভাজন’ ধারণাটি চূড়ান্ত অধ্যাদেশ থেকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি পূর্ণ স্বায়ত্তশাসিত হিসেবে কাজ করবে। এর কার্যক্রমের মধ্যে রয়েছে— স্নাতক-স্নাতকোত্তর শিক্ষা, গবেষণা, সনদ প্রদান, শিল্প-একাডেমি সংযোগ, প্রশিক্ষণ প্রোগ্রাম ইত্যাদি।


শিক্ষার্থীদের জন্য আধুনিক ছাত্র-শিক্ষক কেন্দ্র গড়ে তোলা এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগও থাকবে।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ পর্যন্ত
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত ভাড়া ভবন বা উপযুক্ত স্থানে প্রশাসনিক কার্যক্রম চালানো হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আর্থিক কার্যক্রমের তদারকি করবে এবং প্রয়োজনে তদন্ত-পরিদর্শন করে প্রতিকারমূলক নির্দেশ দিতে পারবে।

পটভূমি : ২০১৭ সাল থেকে এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় সেশনজট, পরীক্ষা বিলম্ব, শিক্ষক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত ছিল। ২০২৫ সালের ২৬ মার্চ ইউজিসি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। গত বছরের ১২ নভেম্বর অধিভুক্তি প্রত্যাহার করা হয়। অবশেষে অন্তর্বর্তী সরকারের আমলে অধ্যাদেশের মাধ্যমে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।