calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ কারণে প্রথমেই তিস্তা মহাপরিকল্পনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ১২:৪৫
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৪৬ বার পঠিত

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে খাল, নদী ও জলাশয় খনন, পানি সংরক্ষণ ব্যবস্থা জোরদার এবং সেচব্যবস্থার উন্নয়ন হবে। শুকনো মৌসুমে যাতে কৃষকরা চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি পান, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুত বাস্তবায়নে দুই দফা জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলে পানি সংরক্ষণ সক্ষমতা বাড়বে, কৃষি উৎপাদন স্থিতিশীল হবে এবং খরার প্রভাব অনেকাংশে কমে আসবে। পানি সংরক্ষণের মাধ্যমে উত্তরাঞ্চলকে খরা থেকে মুক্ত করা এবং কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, উন্নয়ন হবে বাংলাদেশ।