calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অন্যান্য / কর্মমুখী শিক্ষায় বিপ্লব: বেকারত্বের জ্বালা নিভিয়ে দিতে চাই শিক্ষামন্ত্রী ,মিলন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

কর্মমুখী শিক্ষায় বিপ্লব: বেকারত্বের জ্বালা নিভিয়ে দিতে চাই শিক্ষামন্ত্রী ,মিলন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলা ভাষাকে সর্বত্র গুরুত্ব দিয়ে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জোর দিয়ে বলেন, প্রচলিত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ • বিকাল ০৪:৫৭
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪৬ বার পঠিত

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মিরপুরে মাতৃভাষা দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতিকে আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যে শিক্ষা বেকারত্ব বাড়ায়, তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে এবং বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে হবে।”


একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “শিক্ষা ঠিকমতো দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারাদেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব দপ্তরকে দুর্নীতিমুক্ত করা হবে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। আগামী পাঁচ বছরে দুর্নীতি করা হবে না এবং কাউকে করতেও দেওয়া হবে না বলে অঙ্গীকার করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলা ভাষার সংরক্ষণ ও প্রসারে অঙ্গীকার ব্যক্ত করেন।