calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ধর্ষণ চেষ্টাকালে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী ধর্ষণ চেষ্টাকালে

জয়পুরহাটের ক্ষেতলালে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন ভুক্তভোগী ওই নারী।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ মার্চ ২০২৬ • সকাল ১০:০৭
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৫ বার পঠিত

১ মার্চ রাত ৭টার পরে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করেন। পরে তাকে জোরপূর্বকভাবে জড়িয়ে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন। এরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নিয়ে যান।

তারা আরও জানান, নজরুল এর আগেও বিভিন্নভাবে ওই নারীকে উত্ত্যক্ত করতেন। মান সম্মানের কথা ভেবে এই নারী বিষয়টি কাউকে জানায়নি। ঘটনার দিন ওই নারী ঘরে বসে পায়ের নখ কাটছিল। এ সময় নজরুল ঘরে ঢুকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে ধস্তাধস্তি করে ঘরে বিছানায় নিয়ে যায়।

ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় স্ত্রী ঘরে একা ছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে সম্ভ্রম বাঁচাতে তিনি কৌশলে আত্মরক্ষামূলক এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

ক্ষেতলাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার পরিবারের লোকজন থানায় এসেছে। ঘটনার বিষয়ে আইনগত অবস্থা নেওয়া হচ্ছে।