calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / সৌদিতে নিহত বাচ্চুর পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সৌদিতে নিহত বাচ্চুর পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তা পাঠানো হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ • সন্ধ্যা ০৬:০৪
history আপডেট: ৭ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৩৩ বার পঠিত

১০ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মো. জালাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রী তার মাধ্যমে বাচ্চু মিয়ার পরিবারের খোঁজখবর নিচ্ছেন। বাচ্চু মিয়ার লাশ দেশে আনার জন্য যাবতীয় খরচ সরকার বহন করবে এবং বিদেশ থেকে ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা করা হবে।

তিনি বলেন, প্রবাসে কর্মরত অবস্থায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সরকার সবসময় প্রবাসী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

বাচ্চু মিয়ার পরিবার প্রধানমন্ত্রীর এ সহানুভূতি ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিল। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সহায়তা তাদের কিছুটা হলেও সাহস ও সান্ত্বনা জুগিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের সন্নিকটে মার্কিন সামরিক ঘাঁটির কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি প্রবাসী বাচ্চু মিয়া (৪০) নিহত হন। রোববার ইফতারের পূর্বে রিয়াদের নিকটবর্তী আল খারিজ এলাকায় আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পের ওপর মিসাইল হামলা হলে বাচ্চু মিয়াসহ কয়েকজন শ্রমিক নিহত হন।

tag ট্যাগ: #সৌদিতে